আমার ম্যাডামের সাথে পড়ন্ত বিকেলে রিক্সায় চড়ে ফিরিংগীবাজার অভয়মিত্র ঘাটে গিয়ে নামলাম। সেখানে বিশাল বিশাল ক্রেনের এর সাহায্যে পণ্যবাহী জাহাজের মাল খালাসের দৃশ্য আর প্রতিনিয়ত ড্রাম ট্রাকের আসা যাওয়ায় সৃষ্ট ধোঁয়াটে পরিবেশ পেরিয়ে; গোধুলির নিস্তব্ধ গর্ভে কর্ণফুলীর উচ্ছল তরঙ্গ এবং হালকা কুয়াশার ধুসর চাদরে আচ্ছাদিত সবুজ প্রকৃতির সান্নিধ্যে এসে কাজী নজরুল ইসলামের ‘রাখি-বন্ধন’ কবিতার নিচের চরণগুলো মনে পড়ে গেল-
"সই পাতাল কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরনি?
অলকার পানে বলাকা ছুটিতে মেঘ-দূত মন মোহিয়া
চঞ্চুতে রাঙা কলমির কুঁড়ি-মরতের ভেট বহিয়া।"
কিছুদিন পূর্বে হঠাৎ আমার ব্রেন স্ট্রোকের কারণে জীবনের এক "বিরাট-ছন্দপতন" এর যে তীব্র হতাশা ও ভারসাম্য হীনতার উদ্রেক হয়েছিলো, প্রিয়তমার অকৃত্রিম সান্নিধ্য ও স্নিগ্ধ ভালোবাসা, উচ্ছ্বসিত নদীর ফেনায়িত জলতরঙ্গ এবং হালকা হিমবাহে শীতের আগমনী বার্তা ও সতেজ আমেজ যেন তার কিছুটা হলেও পুষিয়ে দিলো আজ। বিধাতার প্রতি অশেষ কৃতজ্ঞতা। সমস্ত প্রশংসা তারই প্রাপ্য।
দুজন পাশা-পাশি বসা, কথার ফাঁকে একটু হাসা, দুচোখের মায়াবী চাহনী; যেন অপূর্ব হৃদয় মোহনী। প্রিয়তমা জীবন সঙ্গিনীর সতর্ক সজাগ সুদৃষ্টি
ক্ষনিকের জন্যেও আমাকে এড়িয়ে যাচ্ছিলনা। নিলীমার পানে চেয়ে দুজনে আবদ্ধ হলাম একগুচ্ছ শপথে। হাতে হাত-চোখে চোখ, ভাবনার এক অতল জগতে ডুবে যাচ্ছিলাম। হারিয়ে যাচ্ছিলাম অনিন্দ্য সুন্দর এক স্বপ্ন জগতে।
হঠাৎ কানে ভেসে আসল- "চলো উঠি; বাসায় বাচ্চারা একা।
কি আর করা ! ধীর গতিতে হাঁটতে হাঁটতে ফিরতে লাগলাম আর নিজের অজান্তেই মনে মনে গাইতে লাগলাম......
যদি আরেকটু সময় পেতাম
যদি আরেকটু সময় পেতাম;,
কথা রাখবার, পাশে থাকবার
কারণে বা অকারণে নাম ধরে কাছে ডাকবার;
আরেকটু রঙে যদি হৃদয়কে রাঙিয়ে যেতাম
যদি আরেকটু সময় পেতাম।
আরো গান দিয়ে যদি অবসরগুলো ভরাতাম,
প্রাণভরা আরো খুশি মুঠোমুঠো যদি ছড়াতাম,
আরো কিছু আশা দিয়ে জীবনকে জাগিয়ে যেতাম;
যদি আরেকটু সময় পেতাম
ভালোবাসার, সুখে ভাসবার
চোখের দুয়ার দিয়ে
মনের গহনে আসবার,
পাথর ভাঙা সে পথে কাঁটার বাঁধাকে সরাতাম,
পায়ে পায়ে আরো যদি চলার নেশাটা ধরাতাম,
প্রাণে প্রাণে আরেকটু দোলা যদি লাগিয়ে যেতাম,
যদি আরেকটু সময় পেতাম
যদি আরেকটু সময় পেতাম......
০৫/১১/২৩ ইং-
(Ali Yousuf এর ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)
👉 👉 [এই ওয়েবসাইটে প্রকাশিত প্রায় সকল পোস্ট-ই ফেসবুক থেকে সংগৃহীত। উক্ত লেখার বক্তব্য ও দায়-দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব। তাই প্রকাশিত লেখার বিষয়ে কোনো মতামতের জন্য এডমিন দায়ী নয়।]
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post Top Ad
ফেসবুকের গল্প তে আপনাকে স্বাগত। এই ওয়েবসাইটে প্রকাশিত কোনো লেখা বা মতামতের জন্য 'ফেসবুকের গল্প' কর্তৃপক্ষ দায়ী নয়।
Post Bottom Ad



No comments