• সাম্প্রতিক

    স্বামী স্ত্রীর সম্পর্ক

    কথায় আছে, ঘুমন্ত মানুষ আর মৃত মানুষের মধ্যে খুব একটা পার্থক্য থাকে না। দুই অবস্থাতেই দেহ থেকে আত্মা আলাদা হয়ে যায়। নিথর দেহ পড়ে থাকে অবচেতন অবস্থায়। কিন্তু এই ঘুমের মধ্যেই কিছু দেহে প্রাণের সঞ্চার হয়। কোন দেহগুলো সেগুলো?

    হ্যাঁ, অনেক স্বামী-স্ত্রীর সম্পর্কই জাগ্রত অবস্থায় মৃত থাকে। একে অপরের সঙ্গে কথা নেই, আবেগ-অনুভূতির প্রকাশ নেই, এমনকি কেউ কারও মুখ পর্যন্ত দেখতে চায় না। একই ছাদের নিচে একসঙ্গে থাকে শুধু সমাজ, সন্তান কিংবা অন্য কোনো পিছুটানের কারণে। একপ্রকার বাধ্য হয়েই সম্পর্কে বাঁধা পড়ে থাকে।

    সেই সম্পর্কগুলো ঘুমের মধ্যে, অবচেতন অবস্থায়, একে অপরের সঙ্গে মিশে থাকে—হয়তো শরীরের কোনো একটি অঙ্গ, যেমন হাত-পা, একে অপরের সঙ্গে স্পর্শ করে থাকে। মরুভূমির বুকে পানির অভাবে মৃতপ্রায় গাছটি যেমন একটু পানি পেলে বেঁচে থাকার স্বপ্ন দেখে, ঠিক তেমনই এই সম্পর্কগুলোও বেঁচে থাকার স্বপ্ন দেখে।

    তাই বলছি, যত কিছুই হোক না কেন, স্বামী-স্ত্রীর বিছানা আলাদা করে দিয়ে সম্পর্কের শেষ অক্সিজেনটুকু থেকেও দূরে থাকবেন না। মনে রাখবেন, আইসিইউ থেকেও কিন্তু আল্লাহ মানুষকে সুস্থ করে ঘরে ফিরিয়ে দেন। তাই হতাশ হবেন না। আল্লাহ চাইলে ধীরে ধীরে আবার সব ঠিক হয়ে যেতে পারে। জীবনের বসন্ত ফিরে আসতে পারে।

    শুধু সময়ের অপেক্ষা।

    — মুর্শিদা এনাম

    সূত্র: Bibahito Bechelor ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

    👉 👉 [এই ওয়েবসাইটে প্রকাশিত প্রায় সকল পোস্ট-ই ফেসবুক থেকে সংগৃহীত। উক্ত লেখার বক্তব্য ও দায়-দায়িত্ব লেখকের একান্ত নিজস্ব। তাই প্রকাশিত লেখার বিষয়ে কোনো মতামতের জন্য এডমিন দায়ী নয়।] 

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728
    ❌

    আমরা আপনাকে বিনামূল্যে আমাদের আপডেট গুলি পাঠাতে যাচ্ছি। প্রথমে আপনার অনুলিপি সংগ্রহ করতে, আমাদের মেইলিং তালিকায় যোগ দিন। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, অকেজো তথ্য প্রেরণ করে আপনাকে বিরক্ত করবো না। সুতরাং কোনও আপডেট মিস করবেন না, সংযুক্ত থাকুন!